বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। ফলে মিরপুর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে সব ধরনের যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড় ৯টার দিকে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা তাদের পাওনা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ চত্বরে অবস্থান নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। তবে ঠিক কোন কোন কারখানার শ্রমিকেরা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৈরি পোশাক কর্মীদের সড়ক আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বর কেন্দ্রিক সংযোগ সড়কগুলোতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ও ব্যাহত হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
/

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন