সংবাদ

সৌদি আরবে বিশাল ইউরেনিয়াম ভান্ডারের সন্ধান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

সৌদি আরবে বিশাল ইউরেনিয়াম ভান্ডারের সন্ধান
ছবি : সংগৃহীত

জ্বালানি খাতে বৈচিত্র্য আনার ধারাবাহিক প্রচেষ্টার মধ্যে সৌদি আরবের মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন দুর্লভ খনিজ ও ইউরেনিয়াম আকরিকের এক বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গেছে।

অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে এ তথ্যের আনুষ্ঠানিক ঘোষণা দেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান।

তিনি জানান, মদিনা অঞ্চলের জাবাল সাঈদ খনি এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক সমীক্ষা ও অনুসন্ধানে উচ্চমাত্রার ভারী দুর্লভ খনিজ উপাদান ও ইউরেনিয়ামের এই মজুত চিহ্নিত হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর তথ্য অনুযায়ী, এই খনিজক্ষেত্রে প্রায় ৫ লাখ ৫২ হাজার টন ভারী দুর্লভ উপাদান, ৩ লাখ ৫৫ হাজার টন হালকা উপাদান এবং প্রায় ৩১ হাজার টন ইউরেনিয়াম রয়েছে। বিশ্ববাজারে বর্তমানে আবিষ্কৃত এই সম্পদের আনুমানিক মূল্য ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

সৌদি আরবের 'ভিশন ২০৩০'-এর অংশ হিসেবে দেশটি জ্বালানি ও খনিজ খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে।

এই আবিষ্কারের আগে, গত ২২ জুলাই সৌদি আরবের জ্বালানিমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের শক্তি সচিব ক্রিস রাইট একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে মার্কিন প্রযুক্তির সহায়তায় সৌদি আরবে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ উত্তোলনের কাজ আরও গতি পাবে।

সৌদি খনি কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চল ছাড়াও ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইতোমধ্যেই আরও প্রায় ৬৪ কোটি ৪০ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন নতুন দুটি খনিজ অঞ্চল চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে বিশাল ইউরেনিয়াম ভান্ডারের সন্ধান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত