সংবাদ

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর গ্রেপ্তার

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর গ্রেপ্তার
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. রেণু মিয়াকে ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূত্রী ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেণু মিয়া ছয়সূত্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ছয়সূত্রী ইউনিয়নের মাধবদী গ্রামে রেণু মিয়ার বাড়াতে অভিযান চালায় কুলিয়ারচর থানা-পুলিশ। তাকে আটক করে হাতে হ্যান্ডকাফ পরানোর পরপরই সেখানে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সুকৌশলে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে যান রেণু মিয়া।

হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার পর পুরো এলাকায় অভিযান জোরদার করে পুলিশ। দীর্ঘ ১০ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রাম থেকেই হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তাকে আবার গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, পুলিশ টানা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেণু মিয়াকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. রেণু মিয়াকে ১০ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূত্রী ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেণু মিয়া ছয়সূত্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ছয়সূত্রী ইউনিয়নের মাধবদী গ্রামে রেণু মিয়ার বাড়াতে অভিযান চালায় কুলিয়ারচর থানা-পুলিশ। তাকে আটক করে হাতে হ্যান্ডকাফ পরানোর পরপরই সেখানে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সুকৌশলে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে যান রেণু মিয়া।

হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার পর পুরো এলাকায় অভিযান জোরদার করে পুলিশ। দীর্ঘ ১০ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রাম থেকেই হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তাকে আবার গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, পুলিশ টানা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেণু মিয়াকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত