বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নতুন শাখা কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। একই সঙ্গে ঘোষিত এই কমিটি প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির যেকোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়েছে উভয় সংগঠন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সংগঠনের বিভিন্ন হলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ এই সংগঠনের কার্যক্রম বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই। বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা এই ভূয়া কমিটি প্রত্যাখ্যান করবে।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য বাকৃবি শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি জানানো হয়। এতে ইমরান সিদ্দিকী প্রান্তকে সভাপতি ও মো. মুইন নাদিম আল মুনাকে সাধারণ সম্পাদক করা হয়।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন