লিথুয়ানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি সন্দেহভাজন রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর একটি ইতালীয় যুদ্ধবিমান। দেশটি জানিয়েছে, ড্রোনটি প্রতিবেশী বেলারুশ সীমান্ত অতিক্রম করে মধ্য লিথুয়ানিয়ার প্রাতকুনাই এলাকার আকাশে প্রবেশ করেছিল। পরে প্রাতকুনাইয়ের কাছেই এটিকে ধ্বংস করা হয়।
লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্টাস কাউনাস নিশ্চিত করেছেন, ধ্বংস করা ড্রোনটিতে বিস্ফোরক বহন করা হচ্ছিল। ড্রোনটি উৎপাদিত উৎস ও উদ্দেশ্য নিশ্চিত করতে এর ধ্বংসাবশেষ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনাকে ন্যাটোর যৌথ নিরাপত্তার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, মিত্রশক্তির তৎপরতার কারণেই বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধের ব্যাপ্তি আশপাশের দেশে ছড়িয়ে পড়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এটিকে ইউরোপের বিরুদ্ধে ধারাবাহিক 'আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড' বলে আখ্যা দিয়েছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলও রাশিয়ার এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে জানান, কোনো ধরনের হুমকিতে ন্যাটো জোট পিছপা হবে না। তবে ঘটনাটি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে বাল্টিক অঞ্চলে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে। এর একদিন আগেই বাল্টিক সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ পর্যবেক্ষণের সময় ডেনমার্কের সামরিক হেলিকপ্টারকে লক্ষ্য করে ফ্লেয়ার ছোড়ার ঘটনা ঘটে। সীমান্তে এই টানা উসকানিমূলক ঘটনার পর ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো জোট।
\

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন