সংবাদ

হুথিদের হামলায় আহত ১৩, কঠোর প্রতুত্তরের হুঁশিয়ারি সৌদি জোটের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

হুথিদের হামলায় আহত ১৩, কঠোর প্রতুত্তরের হুঁশিয়ারি সৌদি জোটের

​সৌদি আরবের তিনটি শহরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এই হামলার পর সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে ‘দৃঢ় ও কঠোর’ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।
ভোরে প্রকাশিত সংবাদে জানা যায়, দেশটির খামিস মুশাইত, আবহা এবং তাইফ শহরে এসব হামলা চালানো হয়। এতে আঘাতপ্রাপ্তদের কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর না হলেও ঘটনায় সাতটি আবাসিক বাড়ি এবং দুটি যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
​ঘটনার পরপরই জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি হুথিদের এই তৎপরতার বিষয়ে সতর্কবার্তা দিয়ে স্পষ্ট জানান, "সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোটের যৌথ বাহিনী এসব হামলার জবাব দায়িত্বশীল ও কঠোরভাবে দেবে।"
​এদিকে ইয়েমেনে দীর্ঘদিনের চলমান যুদ্ধের সামরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে মানবিক পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) উল্লেখ করেছে, চলতি মাসের সূচনা থেকেই তীব্র লড়াইয়ের কারণে ইয়েমেনে অন্তত ১৮ হাজার পরিবার অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ গৃহহীন ও বাস্তুচ্যুত হয়েছেন।
আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, সংঘাতের মাত্রা বাড়তে থাকায় মানুষ নিজের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, আশঙ্কাজনকভাবে বাড়ছে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা এবং পূর্বে থেকেই চাপে থাকা তাদের ওপর ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমের সংকট প্রকট রূপ ধারণ করছে।
​অন্যদিকে এই পাল্টাপাল্টি লড়াইয়ের মাঝেই সোমবার রাতে হুথি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয় যে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের লাহিজ, তাইজ, আল-জাওফ, মারিব ও হাজ্জাহ প্রদেশে সৌদি জোট মোট ৫৪টি বিমান হামলা পরিচালনা করেছে।
তাদের অভিযোগ অনুযায়ী, তাইজ প্রদেশের খাদির জেলার সরকারি কমপ্লেক্স এলাকাতেও এই বিমান হামলা করা হয়, যাতে কয়েকজন আহত হন।
হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ বিষয়ে বলেন, "সৌদি ঘাঁটি থেকে পরিচালিত এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান এসব হামলায় অংশ নেয়।"
একই সাথে নিজ দেশের ভূখণ্ডে জোটের এই অভিযানের বিরুদ্ধে পরবর্তীতে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের হামলায় আহত ১৩, কঠোর প্রতুত্তরের হুঁশিয়ারি সৌদি জোটের

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত