সংবাদ

প্রতিবন্ধী কার্ডে অনিয়মের অভিযোগ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

প্রতিবন্ধী কার্ডে অনিয়মের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। অথচ এই সেবা বিনামূল্যে পাওয়ার কথা। অনলাইন আবেদন, ফরম পূরণ ও জমা দেওয়া থেকে শুরু করে কার্ড হাতে পাওয়া পর্যন্ত ধাপে ধাপে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অনেক পরিবারই আর্থিকভাবে অসচ্ছল। তাদের জন্য প্রতিবন্ধী কার্ড গুরুত্বপূর্ণ। এই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার সুযোগ পান। কার্ড পেতে ঘুষ দিতে হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র পরিবারগুলো।

অভিযোগ অনুযায়ী, নেছারাবাদ উপজেলা সমাজসেবা কার্যালয়ে একটি কথিত দালাল চক্র ধাপে ধাপে টাকা নিচ্ছে। কার্যালয়ের ভেতরেও দালালদের ঘোরাফেরার অভিযোগ রয়েছে। সরকারি কার্যালয়ে দালালদের এমন উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, প্রতিবন্ধী ফরম পূরণ ও কার্ড পেতে কোনো টাকা লাগে না। তারপরও ভুক্তভোগীদের কাছ থেকে কেন টাকা নেওয়া হচ্ছে সেটা তদন্ত করে দেখা জরুরি। অনিয়মের সঙ্গে সমাজসেবা কার্যালয়ের কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগও পাওয়া গেছে। অভিযুক্তরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

শুধু অভিযোগ অস্বীকার করলেই দায়িত্ব শেষ হয় না। সমাজসেবা কার্যালয়ের সেবা দেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখতে হবে। কে আবেদন করছে, কে ফরম জমা দিচ্ছে এবং কোথায় টাকা লেনদেন হচ্ছে তা যাচাই করা প্রয়োজন। কোনো অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দালালদের কার্যালয়ে প্রবেশ বন্ধ করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধী কার্ডে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত