সংবাদ

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সীমান্তবর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল (৪০), যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়।

দুর্ঘটনায় আহতরা হলেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক জুয়েল মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রীদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত আঁখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারালেও সাদিয়া নামের ছয় বছরের একটি শিশু অক্ষত রয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালান। সাটুরিয়া থানার পুলিশ জানায়, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনাজনিত আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সীমান্তবর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল (৪০), যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়।

দুর্ঘটনায় আহতরা হলেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক জুয়েল মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রীদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত আঁখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারালেও সাদিয়া নামের ছয় বছরের একটি শিশু অক্ষত রয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালান। সাটুরিয়া থানার পুলিশ জানায়, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনাজনিত আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত