বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও বন্ধুদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।
আহত আনসার সদস্যরা হলেন- মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। তাদের মধ্যে মোস্তাফিজুরের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে জানা গেছে। আহত চারজনকে শজিমেক হাসপাতালেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে তার কয়েকজন বন্ধু শজিমেক হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে রোগীকে ট্রলিতে তোলাকে কেন্দ্র করে ট্রলিম্যানদের সঙ্গে ওই তরুণদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা এক ট্রলিম্যানকে মারধর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহলরত আনসার সদস্যরা এগিয়ে গিয়ে ট্রলিম্যানকে উদ্ধার করেন এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
তবে কিছুক্ষণ পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ওই যুবকেরা দলবদ্ধ হয়ে ফের ট্রলিম্যানকে খুঁজতে থাকেন। তাকে দ্বিতীয় দফায় মারধর শুরু করলে আনসার সদস্যরা বাধা দিতে এগিয়ে যান। এ সময় আনসার সদস্যদের ওপর হামলা চালানো হয়।
বগুড়া জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন জানান, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল। তাদের হামলায় চার আনসার সদস্য আহত হন এবং একজনের মাথায় আঘাত লেগেছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ট্রলি আনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন যুবক আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে হামলা চালান। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রোগীর চার বন্ধুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন