আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বার-বেঞ্চের সমন্বয়হীনতার অভিযোগে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, ‘বিচারকদের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। আমাদের অসন্তোষ মূলত সমন্বয়হীনতা ও অসৌজন্যমূলক আচরণ ঘিরে।’ এসব কারণে সাধারণ বিচারপ্রার্থীরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও জোর দেন তিনি। বর্জন করা আদালতে সাধারণ বিচারপ্রার্থী ও আইনজীবী সহকারীদের প্রবেশ না করার আহ্বান জানান সমিতিপ্রধান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় কর্মসূচির আগে সাবেক সভাপতি কামাল উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনের নবম দিনে এসে আজ কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করলেন আইনজীবীরা।
আইনজীবীদের বর্জনের তালিকায় থাকা তিন বিচারক হলেন-চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন