টাঙ্গাইলের সখিপুরে পৃথক দুটি স্থান থেকে এক নারীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌরসভা এলাকা ও বহুরিয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনারতরী মোড় এলাকার মৃত টুক্কু মিয়ার ছেলে মো. আ. সালাম (৫৫) এবং বহুরিয়া ইউনিয়নের কালিদাস (ঠকানিয়াপাড়া) এলাকার মৃত ছামছুলের স্ত্রী মোছা. নজিরন নেছা (৬৫)।
স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আ. সালাম হাজীর মোড় এলাকার সুফিয়া বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। প্রায় দেড় বছর ধরে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই এলাকায় বসবাস করছিলেন। পারিবারিক কলহের জেরে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের কোনো এক সময় হাজীর মোড়সংলগ্ন টাঙ্গাইলের চালা এলাকার জঙ্গলে গাছের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
অন্যদিকে, নজিরন নেছা স্বামী, এক ছেলে ও এক মেয়েকে হারিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বুধবার রাতে নিজ শয়নকক্ষে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন