সংবাদ

ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রতিনিধি,  ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ‘ইউনাইটেড পরিবহন’-এর একটি বাস প্রথমে একটি থ্রি-হুইলারকে (মাহিন্দ্র) ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে তীব্র শক্তিতে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা নারীসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ‘ইউনাইটেড পরিবহন’-এর একটি বাস প্রথমে একটি থ্রি-হুইলারকে (মাহিন্দ্র) ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে তীব্র শক্তিতে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা নারীসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত