কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় কোনো পূর্ববিরোধ বা উসকানি ছাড়াই জলিল হঠাৎ করেই তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসীর অভিযোগ, জলিল একজন অপ্রকৃতস্ত মাদকাসক্ত ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটায় স্থানীয় যুবকেরা চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পরছে। এর ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন