সংবাদ

ফ্যাসিস্টরা লুটপাটের টাকা খেতে পারছে না, কালকেই দেশে আসেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ফ্যাসিস্টরা লুটপাটের টাকা খেতে পারছে না, কালকেই দেশে আসেন

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য দেশের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু আজ সেই লুটপাটের টাকা তারা ঠিকমতো খেতে পারছে না। এখন তারা দেশে আসার কথা বলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে এবং লুকিয়ে থাকা দোসরদের মনে আশা জাগানোর চেষ্টা করছে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হুংকার দিয়ে বলেন, মাঝে মাঝে শোনা যায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি তারা উঁকি দিয়ে দেশে চলে আসবেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ৩১ ডিসেম্বর কেন, সাহস থাকলে কালকেই দেশে চলে আসেন। আপনাদের আইনের মুখোমুখি করা হবে এবং উপযুক্ত অভ্যর্থনা জানাতে আমাদের পক্ষ থেকে দুটি হাতকড়া প্রস্তুত রাখা হবে।

ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীরা বাংলাদেশের জনগণের ওপর যে অমানবিক ও মানবতাবিরোধী আচরণ করেছেন, তার প্রতিটি ঘটনার বিচার এই বাংলার মাটিতেই হবে। সেই কাঙ্ক্ষিত বিচার নিশ্চিত করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশের কাছেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে অতিসত্বর পালিয়ে থাকা খুনি ও দুর্নীতিবাজদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়।

জনগণের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে বিমানমন্ত্রী আরও বলেন, অতীতে দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নির্মমভাবে ক্ষুণ্ন করা হয়েছিল। বর্তমান সরকার সুষ্ঠু ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের সব অধিকার ফিরিয়ে দিতে এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে লুট করা প্রতিটি টাকার হিসাব উদ্ধার করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিস্টরা লুটপাটের টাকা খেতে পারছে না, কালকেই দেশে আসেন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত