সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা দলিল লেখক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জেলা দলিল লেখক সমিতির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, দলিল লেখকেরা ভূমি নিবন্ধন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের সম্পৃক্ত রেখেই যাবতীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে।
সমাবেশে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে - আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সবিহীন ব্যক্তিদের দলিলের মুসাবিদা ও দাখিল বন্ধে প্রজ্ঞাপন জারি, সমিতির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স প্রদান বন্ধ, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের জন্য বসার ও নামাজের শেড নির্মাণ, দলিলের ভুলের কারণে হয়রানিমূলক মামলা বন্ধ করা এবং দলিল লেখকদের কাউন্সিল গঠন ও লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন