প্রবল স্রোত ও পলি জমে নদীতে নাব্যসংকট তৈরি হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের গুরুত্বপূর্ণ ৭ নম্বর ফেরিঘাটটি বন্ধ হয়ে গেছে। এতে ঘাটে আসা যাত্রী ও যানবাহনচালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান জানান, নাব্যসংকটের কারণে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৭ নম্বর ঘাটটি বন্ধ রাখা হয়েছে।
দৌলতদিয়া প্রান্তে কাগজে-কলমে ৭টি ঘাট থাকলেও এতদিন ৩, ৪ ও ৭ নম্বর ঘাট এই তিনটি মাত্র সচল ছিল। ৭ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ১২টি ছোট-বড় ফেরি চলাচলের মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট কমে যাওয়ায় ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা বশির আহমেদ খান আরও জানান, ঘাটটি পুনরায় চালু করতে ড্রেজিং করতে হবে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ড্রেজিংয়ের কাজ শুরু হতে পারে এবং তা শেষ হলে ঘাটটি পুনরায় চালু করা যাবে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন