সংবাদ

ঘিওরে যুবদলের সাত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি উদ্বোধন

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

ঘিওরে যুবদলের সাত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি উদ্বোধন
ছবি: সংবাদ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা যুবদলের উদ্যোগে সাত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘিওর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ঘিওর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. সাইফ সানোয়ারের সভাপতিত্বে ও শাহিন মিয়া হাসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ, তাজুল ইসলাম তারেক, মীর ফারুক হোসেন, মো. মোশারফ হোসেন, মির্জা সালেম, মো. হাবিব ইব্রাহিম খান সাগর, মিন্টু মিয়া, রিন্টু খান ও মীর মুকুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঘিওর বাজারের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঘিওরে যুবদলের সাত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওর উপজেলা যুবদলের উদ্যোগে সাত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘিওর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ঘিওর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. সাইফ সানোয়ারের সভাপতিত্বে ও শাহিন মিয়া হাসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ, তাজুল ইসলাম তারেক, মীর ফারুক হোসেন, মো. মোশারফ হোসেন, মির্জা সালেম, মো. হাবিব ইব্রাহিম খান সাগর, মিন্টু মিয়া, রিন্টু খান ও মীর মুকুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঘিওর বাজারের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত