বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার ছেলে নাহিদ হাসান (২০) ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম খুলনা নগরীর লবণচরা মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফকিরহাট উপজেলার বেতাগা পশুহাট থেকে একটি গরু কেনেন বাবা-ছেলে। পরে ভ্যানে চড়ে খুলনার লবণচরার বাড়িতে ফেরার পথে খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়।
ফকিরহাট কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন