সংবাদ

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
ছবি: সংবাদ

গাজীপুরের শ্রীপুরে ৮৮ কেজি (২ মণ ৮ কেজি) গাঁজাসহ তাহমিনা (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরমী মধ্যপাড়ায় কাজল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া কবির হোসেনের ঘরে অভিযান চালানো হয়। সেখানে ৩৯টি প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানকালে আন্তজেলা মাদক কারবারি কবির হোসেন টের পেয়ে পালিয়ে যান। তবে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পালিয়ে যাওয়া কবিরের বিরুদ্ধে শ্রীপুর, রমনা ও ভালুকা থানায় ১০টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক কবিরসহ চক্রের বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে ৮৮ কেজি (২ মণ ৮ কেজি) গাঁজাসহ তাহমিনা (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরমী মধ্যপাড়ায় কাজল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া কবির হোসেনের ঘরে অভিযান চালানো হয়। সেখানে ৩৯টি প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানকালে আন্তজেলা মাদক কারবারি কবির হোসেন টের পেয়ে পালিয়ে যান। তবে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পালিয়ে যাওয়া কবিরের বিরুদ্ধে শ্রীপুর, রমনা ও ভালুকা থানায় ১০টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক কবিরসহ চক্রের বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত