সংবাদ

বিসিবিতে নতুন অধ্যায়

বুলবুল কমিটির বিদায়, দায়িত্বে তামিমের আহ্বায়ক কমিটি

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

বুলবুল কমিটির বিদায়, দায়িত্বে তামিমের আহ্বায়ক কমিটি

  • তিন মাসের মধ্যে নতুন নির্বাচনের সময়সীমা বেঁধে দিলো জাতীয় ক্রীড়া পরিষদ
  • ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে একঝাঁক নতুন ও পরিচিত মুখ

দেশের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ।

একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

মঙ্গলবার বিকেলে এনএসসি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান এই নতুন কমিটির ঘোষণা দিয়ে বলেন, "তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে যে বিসিবির গত নির্বাচনটি স্বাধীন স্বচ্ছ ছিলো না। বিশেষ করে ফারুক আহমেদ মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বেআইনি সুবিধা পেয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।"

তিনি আরও জানান, এনএসসির ২০১৮ সালের গঠনতন্ত্রের ২১ নম্বর ধারা অনুযায়ী কোনো ফেডারেশন যদি যথাযথ দায়িত্ব পালন না করে বা অনিয়ম দেখা যায়, তবে পরিষদ সেই বোর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।

বোর্ড ভাঙার প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল এহসান আরও যোগ করেন, "২০১৮ সালের ২১ ধারা অনুযায়ী বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে আইসিসিকে ইতিমধ্যে ইমেইলে বিষয়টি অবহিত করা হয়েছে। একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। বর্তমান তালিকাটিই এখন থেকে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।"

নতুন গঠিত এই আহ্বায়ক কমিটিতে তামিম ইকবালের সঙ্গে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম বাবু ফাহিম সিনহা।

গত বছরের বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে ঢাকার ৫০টি ক্লাবের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করেই এই আমূল পরিবর্তন আনা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ মনে করছে, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া অনিবার্য ছিলো। এখন নতুন এই কমিটির হাত ধরেই বিসিবিতে নতুন নেতৃত্ব আসার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

বুলবুল কমিটির বিদায়, দায়িত্বে তামিমের আহ্বায়ক কমিটি

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত