বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) 'কিডনি প্রতিস্থাপন: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জসমূহ এবং ভবিষ্যৎ সম্ভাবনা: দাতা ও গ্রহীতা' শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
সেমিনারে কিডনি প্রতিস্থাপনের বর্তমান অবস্থা, দাতা ও গ্রহীতার নিখুঁত প্রস্তুতি, প্রতিস্থাপন-পরবর্তী যত্ন এবং এই খাতের নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিকিৎসকরা বিদেশে না গিয়ে দেশেই কিডনি প্রতিস্থাপনের আধুনিক সুবিধা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপযুক্ত দাতা নির্বাচন, রোগীদের নিয়মিত ফলোআপ এবং অঙ্গদানের বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
অনুষ্ঠানে বিএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম 'ফর্ম রুটিন টু রিসকিউ: রিসিপিয়েন্ট-সাইড রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জারি ইন বিএমইউ' বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। ইউরোলজি বিভাগের অপর অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন উপস্থাপন করেন 'ইনসাইটস অব ডোনার নেফরেক্টোমি' শীর্ষক প্রবন্ধ। এছাড়া নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কবির হোসেন 'কিডনি ট্রাসপ্ল্যান্টেশন: কারেন্ট স্কোপ অ্যান্ড চ্যালেঞ্জেস ফ্রম দি বিএমইউ পারসপেক্টিভ' শিরোনামে নিজ প্রবন্ধ তুলে ধরেন।
পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়ার সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, registrar অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক।
উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচ হামিদ আহম্মদ এবং নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুল মান্নানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রবীণ শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন