সংবাদ

আজ রাতে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

আজ রাতে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর বিশেষ সংকলিত পর্ব প্রচার হবে আজ শুক্রবার রাতে। রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দেখা যাবে অনুষ্ঠানটি। বরাবরের মতোই ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের পর্বটি নতুন কোনো আয়োজন নয়। ‘ইত্যাদি’র বিভিন্ন সময়ের প্রচারিত পর্ব থেকে বাছাই করা মজার ও আকর্ষণীয় কিছু অংশ নিয়ে সাজানো হয়েছে বিশেষ এই পর্ব। এর মধ্যে রয়েছে ২০১৯ সালের নভেম্বরে বান্দরবানে ধারণ করা ‘ইত্যাদি’র একটি পর্বের বেশ কিছু অংশ।

পাহাড়, জলপ্রপাত, নদী, সবুজ অরণ্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা নীলাচলের টাইগার পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছিল সেই পর্বের বর্ণিল মঞ্চ।

বিশেষ এই সংকলিত পর্বে থাকছে বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানের জীবনের শেষ অভিনয়ের নাট্যাংশও। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ‘ইত্যাদি’র বান্দরবান পর্বের মাধ্যমে টিভি ক্যামেরার সামনে ফিরেছিলেন এ টি এম শামসুজ্জামান। ওই নাট্যাংশে তার সঙ্গে অভিনয় করেছিলেন মাসুদ আলী খান। দুজনেই পরবর্তীতে প্রয়াত হন।

এ ছাড়া বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে রয়েছে তথ্যভিত্তিক প্রতিবেদন। পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজনের উদ্যোগে বয়স্ক ভাতা চালু, গাইবান্ধার ফুলছড়ির একটি শিক্ষক পরিবার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সমুদ্রসৈকতের পরিবেশ নিয়ে সচেতনতামূলক প্রতিবেদনও থাকছে।

গানের আয়োজনেও রয়েছে বিশেষ চমক। বাংলা ও মারমা ভাষার দুই শিল্পী আঁখি আলমগীর ও মান মান সিংয়ের কণ্ঠে থাকছে অনুরাগের গান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। পাশাপাশি বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র নিয়ে একটি গানে ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনাও থাকছে।

সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বিভিন্ন পর্ব থেকে সংকলিত বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগও থাকছে এবারের আয়োজনে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আজ রাতে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত