সংবাদ

নেতানিয়াহুর ব্যর্থতায় ইসরায়েলের 'রাজনৈতিক বিপর্যয়': ইয়ার লাপিদ

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম

 নেতানিয়াহুর ব্যর্থতায় ইসরায়েলের 'রাজনৈতিক বিপর্যয়': ইয়ার লাপিদ

ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার বিষয়টিকে ইসরায়েলের জন্য বড় ধরনের 'রাজনৈতিক বিপর্যয়' হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। এই ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বিবৃতি দিলে আজ বুধবার কড়া প্রতিক্রিয়া জানান লাপিদ।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ইয়ার লাপিদ বলেন, “জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইরান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। অথচ এমন একটি স্পর্শকাতর বিষয়ে যখন যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হলো, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।”

তিনি আরও অভিযোগ করেন, আলোচনার প্রক্রিয়ায় ইসরায়েলকে যুক্ত না রাখতে পারা নেতানিয়াহু সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক দেউলিয়াত্বকেই প্রকাশ করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

নেতানিয়াহুর ব্যর্থতায় ইসরায়েলের 'রাজনৈতিক বিপর্যয়': ইয়ার লাপিদ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার বিষয়টিকে ইসরায়েলের জন্য বড় ধরনের 'রাজনৈতিক বিপর্যয়' হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। এই ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বিবৃতি দিলে আজ বুধবার কড়া প্রতিক্রিয়া জানান লাপিদ।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ইয়ার লাপিদ বলেন, “জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইরান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। অথচ এমন একটি স্পর্শকাতর বিষয়ে যখন যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হলো, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।”

তিনি আরও অভিযোগ করেন, আলোচনার প্রক্রিয়ায় ইসরায়েলকে যুক্ত না রাখতে পারা নেতানিয়াহু সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক দেউলিয়াত্বকেই প্রকাশ করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত