নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় ‘কিংডিল’ সিরাপ জব্দ করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, এই সিরাপটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার উপজেলার পাতাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল পাতাড়ী এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার করে। জব্দ করা এই মাদক সাপাহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন