সংবাদ

টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ইয়াবাসহ গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ রায়হান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় সেনাসদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যরা টেকনাফ মহাসড়কে নিয়মিত সতর্ক অবস্থানে ছিলেন। তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেল অত্যন্ত দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। এ সময় চালকের গতিবিধি এবং আচরণের কারণে জোরালো সন্দেহ হলে যৌথ বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটির গতিরোধ করেন এবং চালককে আটক করে ব্যাপক তল্লাশি শুরু করেন।

তল্লাশি চলাকালে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ডান পাশে নিচভাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা লুকানো মাদকের সন্ধান পায় যৌথ বাহিনী। কালো রঙের টেপ দিয়ে অত্যন্ত শক্তভাবে মোড়ানো এবং একটি পুরোনো লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় লুকানো ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। এগুলো গণনা করে দেখা যায় এতে মোট ৯ হাজার ১৯৬৫ পিস ইয়াবা রয়েছে। এ সময় উপস্থিত থেকে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করেন এপিবিএন ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন কবিরসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা।

গ্রেপ্তার রায়হানের পরিচয় নিশ্চিত করেছে যৌথ বাহিনী। তিনি টেকনাফের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার ৭ নম্বর ওয়ার্ড হোয়াইক্যং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সেলিম এবং মায়ের নাম ছেমন বাহার। ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত