বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের অসন্তোষ ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে। রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ছয় দফা দাবিতে মশাল মিছিল তারই বহিঃপ্রকাশ। গ্রাহকদের অভিযোগ, প্রি-পেইড কার্ড রিচার্জের পরও সংযোগ পেতে বিলম্ব হয়। কখনো কখনো মিটার লক হয়ে যায়। ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কাটা এবং টাকা শেষ হলে তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো বিষয় নিয়ে গ্রাহকদের অভিযোগ রয়েছে।
বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর দাবি, প্রিপেইড ও পোস্টপেইড মিটারে বিদ্যুতের মূল্য একই। এখানে অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই। বরং স্মার্ট প্রিপেইড মিটারে রিয়েল টাইম তথ্য ও অনলাইনে রিচার্জের সুবিধা রয়েছে।
মিটারের প্রযুক্তি কতটা উন্নত সেটা বললেই সমস্যার সমাধান হয়ে যাবে না। গ্রাহকদের অভিযোগের বাস্তবতা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। বিশেষ করে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও অন্যান্য ফি কাটার হিসাব নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। একইভাবে রিচার্জের পর সংযোগ বিচ্ছিন্ন থাকা, মিটার লক হওয়া বা ওভারলোডজনিত সমস্যার সুনির্দিষ্ট কারণ ও প্রতিকার সম্পর্কে গ্রাহকদের সহজ ভাষায় জানাতে হবে। বিদ্যুৎ একটি অপরিহার্য সেবা। প্রযুক্তিগত ব্যবস্থার কারণে কোনো পরিবারকে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হলে তাদের ভোগান্তিতে পড়তে হয়। এর দ্রুত সমাধান করা উচিত।
প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন করতে হবে। সরকারি সংস্থার দাবি এবং গ্রাহকদের অভিযোগ দুটোই স্বাধীনভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মিটার ব্যবস্থার সুবিধা থাকলে তা বাস্তব প্রমাণের মাধ্যমে তুলে ধরতে হবে। আর কোনো অনিয়মের প্রমাণ মিললে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন