বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি ক্যাথলিক চার্চে (গির্জা) অনধিকার প্রবেশ, ভাঙচুর এবং মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফায়জুল শেখ উপজেলার বাড়াশিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাটের নবনিযুক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, চিতলমারী উপজেলার নতুন কালিশিরা গ্রামস্থ ‘সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে’ গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফায়জুল শেখ অনধিকার প্রবেশ করেন। তিনি চার্চের বারান্দার দেয়ালের কাচের বক্স ভাঙচুর করে ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি পাশের একটি পুকুরে ফেলে দেন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখে চিৎকার শুরু করলে ফায়জুল পালিয়ে যান।
সংবাদ পেয়ে চিতলমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার ফায়জুল শেখকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুর থেকে পানির মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন