ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন ‘বিগ বস ২০’ ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রতিবারের মতো এবারের সিজনেও অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে থাকছেন বলিউড তারকা সালমান খান। আর নতুন সিজনে তার পারিশ্রমিক কত—এ নিয়েই শুরু হয়েছে আলোচনা।
বিভিন্ন প্রতিবেদনের
বরাতে জানা গেছে, ‘বিগ বস ২০’-এর সঞ্চালনার জন্য সালমান খানকে প্রায় ১২০ থেকে ১৫০ কোটি
টাকা পারিশ্রমিক দেওয়া হতে পারে। ১৫ সপ্তাহের এই সিজন হিসেবে হিসাব করলে প্রতি সপ্তাহে
তার পারিশ্রমিক দাঁড়াতে পারে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা।
তবে সালমানের পারিশ্রমিকের
এই অঙ্ক এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। অভিনেতা নিজেও এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
ফলে প্রকাশিত তথ্যকে আপাতত সম্ভাব্য পারিশ্রমিক হিসেবেই দেখা হচ্ছে।
‘বিগ বস’-এর প্রতি
সিজনেই সালমান খানের পারিশ্রমিক নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। বিশেষ করে ‘উইকেন্ড কা ভার’
পর্বে তার উপস্থিতি অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালকের
দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এর আগের সিজন ‘বিগ
বস ১৯’-এও সালমানের পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা ছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা
হয়েছিল, ওই সিজনে সঞ্চালনার জন্য তার পারিশ্রমিক প্রায় ১২০ কোটি টাকার কাছাকাছি হতে
পারে। তবে সেই অঙ্কও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে ‘বিগ বস ২০’-এর
বাজেট আগের কয়েকটি সিজনের তুলনায় বেশি হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে নতুন সিজনের সামগ্রিক বাজেট ও সালমান খানের চূড়ান্ত পারিশ্রমিক সম্পর্কে এখনো বিস্তারিত
তথ্য প্রকাশ্যে আসেনি।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন