বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় সংস্করণে অংশ নিতে ভারতে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান এবং দুই শতাধিক মার্কিন সেনা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত গোর ভারতের রাজস্থানের যোধপুরে স্টিলথ যুদ্ধবিমানগুলো পৌঁছানোর ছবি শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে ভারতীয় আকাশে আমেরিকার এই শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের অভিষেক হতে যাচ্ছে।
রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সামরিক মহড়া চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এতে আয়োজক ভারত ছাড়াও অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মতো সাতটি দেশ। মার্কিন বিমানবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমানের মাধ্যমে এই যৌথ মহড়ায় একটি নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।
মহড়ায় আয়োজক ভারতের পক্ষ থেকে তাদের মূল সামরিক সক্ষমতা প্রদর্শন করা হবে। দেশটির বিমানবাহিনী নিজেদের বহরে থাকা রাফায়েল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান প্রদর্শন ও আকাশে মহড়া চালাবে। বহুপাক্ষিক এই আয়োজনের মূল লক্ষ্য বন্ধুপ্রতীম দেশগুলোর বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, আন্তঃকার্যক্ষমতা বাড়ান ও সামরিক সম্পর্কের সমন্বয় জোরদার করা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন