ইরানের ওপর চাপ বাড়াতে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করেছে প্রতিবেশী তুরস্কসহ উপসাগরীয় দুই দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ওয়াশিংটনের এই পদক্ষেপে যোগ দিয়েছে যুক্তরাজ্যও। রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই কঠোর নীতি বাস্তবায়নে এগিয়ে আসায় তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ জোরদার করার পর বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন প্রতিনিধি পাঠানো হয়েছিল, যেন তারা ইরানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। সেই কূটনৈতিক উদ্যোগ এবার সফল হতে শুরু করেছে।
নতুন এই সিদ্ধান্তের আওতায় ইরানের বিমান সংস্থা 'মাহান এয়ার'-এর ফ্লাইট নিজেদের আকাশসীমায় প্রবেশ ও ওঠানামা নিষিদ্ধ করেছে তুরস্ক ও ওমান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানের সব ধরনের এয়ারলাইন্সের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। পাশাপাশি তিন দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো তেহরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দিয়েছে।
যুক্তরাজ্যসহ এই তিন মুসলিম দেশের পদক্ষেপের প্রশংসা করে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘তেহরান যাতে বিশ্বজুড়ে তাদের নানা সংঘাতময় কর্মকাণ্ড চালিয়ে যেতে না পারে, সে জন্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়া হবে।’

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন