ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট এতনা’ নতুন করে জেগে উঠেছে। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিশাল ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির গাম্ভীর্য বিবেচনায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সিসিলির ব্যস্ততম কাতানিয়া বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানায়, আগ্নেয়গিরিটির জ্বালামুখ থেকে হঠাৎ প্রচণ্ড বেগে ধোঁয়া, ছাই ও উত্তপ্ত লাভা নির্গত হতে শুরু করে। এর ফলে বায়ুমণ্ডলে তীব্র ঝুঁকির সৃষ্টি হওয়ায় সি-১ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপের পর কাতানিয়া বিমানবন্দরে নামতে যাওয়া বহু বিমান মাঝপথ থেকেই ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দরটি প্রথমে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে মাত্র ৪টি ফ্লাইট নামার অনুমতি দিলেও পরে তা পুরোপুরি বন্ধ ঘোষণা করে।
আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইট সিসিলির অন্য বিমানবন্দর যেমন–পালের্মো, ত্রাপানি ও কোমিসোর দিকে ডাইভার্ট করা হয়েছে। এছাড়া ভোলোতিয়া এয়ারের ফ্লাইটসহ অন্যান্য বিমানসংস্থার ফ্লাইটসূচিতেও ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ছাইয়ের আস্তরণ বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কাবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন