সংবাদ

র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ ভুয়া র‍্যাব চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগরের হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম।

অভিযোগ ও উদ্ধার অভিযানের বিষয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার চক্রটি র‍্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তার স্বর্ণালংকার লুটের নীলক নকশা করছিল। খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, র‍্যাবের জ্যাকেট/কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, র‍্যাবের ভুয়া লোগোযুক্ত আইডি কার্ড, খেলনা পিস্তল ও ইলেকট্রিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তার হওয়া সাতজন হলেন-ফরহাদ হোসেন, চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন, চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান, আব্দুল আলীম, সাকিবুর জামান মেহেদী, মেহেদী হাসান সুজন ও আবু হানিফ। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। আসামিদের বিরুদ্ধে মামলার আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ ভুয়া র‍্যাব চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগরের হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম।

অভিযোগ ও উদ্ধার অভিযানের বিষয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার চক্রটি র‍্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তার স্বর্ণালংকার লুটের নীলক নকশা করছিল। খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, র‍্যাবের জ্যাকেট/কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, র‍্যাবের ভুয়া লোগোযুক্ত আইডি কার্ড, খেলনা পিস্তল ও ইলেকট্রিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তার হওয়া সাতজন হলেন-ফরহাদ হোসেন, চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন, চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান, আব্দুল আলীম, সাকিবুর জামান মেহেদী, মেহেদী হাসান সুজন ও আবু হানিফ। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। আসামিদের বিরুদ্ধে মামলার আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত