সংবাদ

ভারত যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

ভারত যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নাসিমুল ইসলাম

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে যাওয়ার সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে বিকেলে গ্রেপ্তার দেখানো হয়।

নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ তুহিন মিয়া জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম ইমিগ্রেশনে আসেন। তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনি জটিলতার ইঙ্গিত পাওয়া যায়। এরপর গোদাগাড়ী থানায় যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলাম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক উপাদান আইন, ১৯০৮-এর অধীন ২০২৪ সালের ডিসেম্বরে একটি মামলা (মামলা নম্বর-৭/৬০৫) রয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও আইনি জটিলতা থাকায় দর্শনা চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে যাওয়ার সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে বিকেলে গ্রেপ্তার দেখানো হয়।

নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ তুহিন মিয়া জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম ইমিগ্রেশনে আসেন। তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনি জটিলতার ইঙ্গিত পাওয়া যায়। এরপর গোদাগাড়ী থানায় যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলাম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক উপাদান আইন, ১৯০৮-এর অধীন ২০২৪ সালের ডিসেম্বরে একটি মামলা (মামলা নম্বর-৭/৬০৫) রয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও আইনি জটিলতা থাকায় দর্শনা চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত