ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনও দেশে-বিদেশে প্রশংসিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন, এই উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে স্থাপিত ‘আইনশৃঙ্খলা মনিটরিং সেল’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। এর আগে তিনি উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা গ্যারান্টি দিতে পারি, ইনশাআল্লাহ এই উপনির্বাচন ঠিক আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচন যেভাবে করেছি, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, এটাও আপনারা প্রশংসা করবেন। ভোটের জন্য যা যা দরকার, সব ধরনের ব্যবস্থা আমরা নেব।’
নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘ভোটের সময় রিয়েল টাইম মনিটরিং কেন্দ্রীয়ভাবে এখান থেকে করা হবে। যাতে আমরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে হস্তক্ষেপ (ইন্টারভেন) করতে পারি।’ এখন পর্যন্ত নির্বাচনি এলাকার পরিবেশ অত্যন্ত সন্তোষজনক রয়েছে বলেও জানান তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, রোববার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। এদিন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন। এর আগের দিন শনিবার মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপ-নির্বাচনে সরকারি চাকরিজীবী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের জন্য রোববার থেকে ‘পোস্টাল ভোটিং’-এর নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন সম্পন্ন করা যাবে। এর আগে ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, ভোটের মাঠে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করবে।
এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন