সংবাদ

এমপিপুত্র যুবদল নেতা সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়নগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়নগঞ্জ)
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

এমপিপুত্র যুবদল নেতা সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের স্বপদে ফিরলেন খায়রুল ইসলাম সজীব। ছবি : সংবাদ

নানা অনিয়মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কৃত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারের প্রায় তিন মাস পর তাকে স্বীয় পদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় কমিটির প্যাডে দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

যুবদল সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ২১ জুন সজীবকে পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেদিন দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়েও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় মুক্তি পান তিনি। আটকের দিনই দল থেকে তাকে বহিষ্কার করেছিল যুবদল।

দলীয় পদ হারানোর পর এমপি আজহারুল ইসলাম মান্নান তার রাজনৈতিক সচিব হিসেবে ছেলেকে নিয়োগ দিয়েছিলেন। অবশেষে কেন্দ্রীয় কমিটির নতুন সিদ্ধান্তে আবারও দলীয় পদে ফিরলেন এমপিপুত্র সজীব।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এমপিপুত্র যুবদল নেতা সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নানা অনিয়মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কৃত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারের প্রায় তিন মাস পর তাকে স্বীয় পদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় কমিটির প্যাডে দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

যুবদল সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ২১ জুন সজীবকে পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেদিন দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়েও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় মুক্তি পান তিনি। আটকের দিনই দল থেকে তাকে বহিষ্কার করেছিল যুবদল।

দলীয় পদ হারানোর পর এমপি আজহারুল ইসলাম মান্নান তার রাজনৈতিক সচিব হিসেবে ছেলেকে নিয়োগ দিয়েছিলেন। অবশেষে কেন্দ্রীয় কমিটির নতুন সিদ্ধান্তে আবারও দলীয় পদে ফিরলেন এমপিপুত্র সজীব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত