জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বগুড়ার মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে 'নজরুল বর্ষ' উপলক্ষে এ উৎসবমুখর পরিবেশনার আয়োজন করা হয়।
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, 'কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তার সাহিত্য ও কালজয়ী সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। ধারাবাহিক সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও শাণিত করবে।'
প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুলসঙ্গীত ও নৃত্যসহ নানা পরিবেশনায় অংশ নেয়। শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমরান ইসলাম, আশরাফুল আলম, বিপ্লব কুমার দেবনাথ, আশরাফ আলী, আব্দুল হান্নান মন্ডল ও আকতারুজ্জামান। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন