সংবাদ

পলাশে চাচীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ভাতিজা

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

পলাশে চাচীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ভাতিজা
ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশে চাচীকে ধর্ষণ ও এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে করা মামলায় প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই জানায়, ২০ বছর বয়সী অপূর্ব চন্দ্র দাস পলাশ উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগকারী নারীর স্বামী জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। সেই সুযোগে গত বছরের ২০ জুন রাতে ওই নারীকে তার বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং চলতি বছরের ১৭ এপ্রিল একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ ঘটনায় শিশুটির পিতৃপরিচয় ও নিজের নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হলে আদালতে মামলা করেন ভুক্তভোগী।

মামলার পর পিবিআই নরসিংদী ছায়াতদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে গত রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পলাশের পণ্ডিতপাড়া এলাকা থেকে অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পলাশে চাচীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ভাতিজা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে চাচীকে ধর্ষণ ও এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে করা মামলায় প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই জানায়, ২০ বছর বয়সী অপূর্ব চন্দ্র দাস পলাশ উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগকারী নারীর স্বামী জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। সেই সুযোগে গত বছরের ২০ জুন রাতে ওই নারীকে তার বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং চলতি বছরের ১৭ এপ্রিল একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ ঘটনায় শিশুটির পিতৃপরিচয় ও নিজের নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হলে আদালতে মামলা করেন ভুক্তভোগী।

মামলার পর পিবিআই নরসিংদী ছায়াতদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে গত রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পলাশের পণ্ডিতপাড়া এলাকা থেকে অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত