বাগেরহাট জেলা শহরের পুরাতন বাজার এলাকায় দুর্বৃত্তরা মেহেদী হাসান নামে এক সৌদি প্রবাসীর চেত নানাশক ওষুধ স্প্রে করে ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। মেহেদী হাসান সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট ইসলামী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করে বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান বাগেরহাট সদরের গোটাপাড়া ক্যালিদিয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল জানায়, সৌদি প্রবাসী মেহেদী হাসান সোমবার দুপুরের দিকে বাগেরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে উক্ত টাকা উত্তোলন করে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটায় বলে মেহেদীর স্বজনরা নিশ্চিত করেছেন।
মেহেদীকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটির বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন