সংবাদ

নওগাঁয় চতুর্থ দিনের মতো বাস-অটোরিকশা বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রতিনিধি, নওগাঁ
প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

নওগাঁয় চতুর্থ দিনের মতো বাস-অটোরিকশা বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ছবি : সংবাদ

গত ২৬ সেপ্টেম্বর নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসের চালক-সহযোগীর সঙ্গে এক অটোরিকশা চালকের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে নজিপুর এলাকায় অটোরিকশা চালকেরা সংঘবদ্ধ হয়ে বাসের চালক ও সহযোগীকে মারধর করেন।

এই ঘটনার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর থেকে নওগাঁর অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে মোটর শ্রমিক ইউনিয়ন। পাশাপাশি তারা অটোরিকশা চলাচলেও বাধা দিতে থাকে। ২৮ সেপ্টেম্বর রাতে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা হলেও পরদিন বদলগাছীতে এক বাসচালকের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটলে পরিবহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

টানা ৪ দিন ধরে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস মালিক সমিতি নিরাপত্তার লিখিত আশ্বাস চেয়েছে, অন্যদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে সমস্যা সমাধানে আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় চতুর্থ দিনের মতো বাস-অটোরিকশা বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গত ২৬ সেপ্টেম্বর নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসের চালক-সহযোগীর সঙ্গে এক অটোরিকশা চালকের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে নজিপুর এলাকায় অটোরিকশা চালকেরা সংঘবদ্ধ হয়ে বাসের চালক ও সহযোগীকে মারধর করেন।

এই ঘটনার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর থেকে নওগাঁর অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে মোটর শ্রমিক ইউনিয়ন। পাশাপাশি তারা অটোরিকশা চলাচলেও বাধা দিতে থাকে। ২৮ সেপ্টেম্বর রাতে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা হলেও পরদিন বদলগাছীতে এক বাসচালকের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটলে পরিবহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

টানা ৪ দিন ধরে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস মালিক সমিতি নিরাপত্তার লিখিত আশ্বাস চেয়েছে, অন্যদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে সমস্যা সমাধানে আলোচনা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত