সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণী চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোতে বিএফআইইউর পক্ষ থেকে পাঠানো এক উচ্চ অগ্রাধিকারের ই-মেইল বার্তায় এই নির্দেশ দেওয়া হয়।
বিএফআইইউর পাঠানো বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) ও লেনদেনের বিস্তারিত স্টেটমেন্টের সফট কপি জরুরি ভিত্তিতে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া নির্ধারিত এক্সেল ফরমেটে হিসাবের বিবরণীসহ সুদ আয় ও উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্য এক ঘণ্টার মধ্যে 'গোএমএল' (goAML) মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠানোর নির্দেশনা দিয়েছে সংস্থাটি। তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। গত শনিবার রাত সাড় ১০টার দিকে এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন সালমান। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে মন্তব্য করেন।
হামলার পর প্রথমে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেও পরবর্তীতে সালমান মুক্তাদির তা প্রত্যাহার করে জানান, তার কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি। এ ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, সালমান মুক্তাদিরের মতো ব্যাপক পরিচিত ও ভাইরাল ব্যক্তিদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন