সংবাদ

চাঁদাবাজির কাল্পনিক অভিযোগে বিএনপিকে জড়ালে বিচার করবে জনগণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

চাঁদাবাজির কাল্পনিক অভিযোগে বিএনপিকে জড়ালে বিচার করবে জনগণ
ছ‌বি: সংগৃ‌হিত

​রাজধানীর একটি আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে চাঁদাবাজির যে অভিযোগ তোলা হয়েছে, তার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি স্পষ্ট করে বলেছেন, সরকারকে ঢালাওভাবে অভিযুক্ত করা এবং রাজনৈতিক স্বার্থে বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির কথা বলার বিচার দেশের জনগণই করবে।
​বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পর কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমের এক লাইভ অনুষ্ঠানে দাবি করেন, রাজনৈতিক পরিচয়ে তার কাছে চাঁদা না পেয়ে এ হামলা চালানো হয়েছে। যদিও পরবর্তী সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্বীকার করেন, তার কাছে সরাসরি কেউ কোনো চাঁদা চায়নি। পুলিশ ইতোমধ্যেই এই ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
​রাজনৈতিক প্রভাব ও জমি দখলের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রভাব খাটানোর কিছু নেই, দুর্বৃত্ত তো দুর্বৃত্তই। মাটিকাটায় জমি দখলের ঘটনা রাতের অন্ধকারে হয়েছে, সেখানে ৯৯৯-এ ফোন করার পরে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়েছে, গ্রেফতার করেছে এবং কিছু আলামত সংগ্রহ করেছে। ওখানে গোলাগুলি হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত হচ্ছে এবং মামলা হয়েছে।"
​মামলার প্রক্রিয়া এবং লাইভ পেজে ওঠা সমালোচনার উত্তর দিয়ে তিনি উল্লেখ করেন, "আমাকে সমালোচনা করে একজন বলেছেন, মামলা হয়েছে আমি জানি না। তা অন্তত আইনের বিষয়েও তো আমরা একটু খুঁটিনাটি চর্চা করি। কেউ যখন এজাহার নিয়ে যায়, তখন সেটা মামলা হিসেবে লিপিবদ্ধ করার আগে একটু প্রাথমিক তদন্ত পুলিশকে করতে হয়। তা নাহলে দেখা যাবে ওই মামলায় আমাকে-আপনাদেরও আসামি করে ফেলেছে। যদি অ্যাজ ইট ইজ এজাহারে যা থাকে তাই যদি লিপিবদ্ধ করতে হতো, তাহলে দেখা যাবে যে বঙ্গভবনের ভূমি নিয়েও যদি কেউ আপত্তি তোলে, ওইটাও এজাহার হয়ে যাবে। সেজন্য প্রাথমিক একটা তদন্ত করতে হয়। সেটা করে কেস এন্ট্রি করতে হয়। যিনি মামলা করেছেন তিনি সেখানকার একজন এস্টেট কোম্পানির ডিরেক্টর হিসেবে মামলা করেছেন।"
​ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মন্ত্রী আরও বলেন, "সুতরাং ঢালাও ব্লেম করার জন্য, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটা বিচার করবে জনগণ। সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না, তিনি নিজেই বলেছেন তার কাছে চাঁদা চাননি। কিন্তু তারপরও কেন বলছেন বিএনপি চাঁদাবাজ? এজাতীয় বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। তাছাড়া এ ঘটনার তদন্ত করছি, করবো। এখানে যেই জড়িত থাকুক, সে নিউগিনির প্রপার্টির হোক অথবা পার্শ্ববর্তী জমির মালিক হোক তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে এবং খুব দ্রুত আইনানুগ অ্যাকশন নেওয়া হবে।"
​এদিকে উক্ত ঘটনার ধারাবাহিকতায় বুধবার দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি সংক্রান্ত নথিপত্র এবং শুরু থেকে আজ পর্যন্ত পরিচালিত সকল আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণী দ্রুত বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির কাল্পনিক অভিযোগে বিএনপিকে জড়ালে বিচার করবে জনগণ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত