সংবাদ

দুই পাশে সোলার চার্জিং, ২৫ দিনের ব্যাটারি-অ্যামেজফিটের স্মার্টওয়াচ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

দুই পাশে সোলার চার্জিং, ২৫ দিনের ব্যাটারি-অ্যামেজফিটের স্মার্টওয়াচ

দীর্ঘ সময় বাইরে থাকা ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নতুন রাগড স্মার্টওয়াচ বাজারে এনেছে অ্যামেজফিট। ‘টি-রেক্স ডুয়াল সোলার’ নামের এই ঘড়ির বিশেষত্ব হলো দুই পাশের সোলার চার্জিং ব্যবস্থা। সাধারণ ব্যবহারে ব্যাটারি সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত চলার পাশাপাশি সৌরশক্তি ব্যবহার করে নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যাকআপ আরও বাড়ানো সম্ভব।

উজ্জ্বল ডিসপ্লে, টাইটানিয়াম বেজেল

টি-রেক্স ডুয়াল সোলারে রয়েছে ১.৩২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৪৬৬×৪৬৬ পিক্সেল রেজোলিউশনের স্ক্রিনটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৩,০০০ নিট। ফলে উজ্জ্বল আলোতেও স্ক্রিন দেখা সহজ হবে। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে স্যাফায়ার গ্লাস।

ঘড়িটির বেজেল ও বোতাম তৈরি গ্রেড-৫ টাইটানিয়াম দিয়ে। পেছনে রয়েছে গ্লাস-সেরামিক প্যানেল। এছাড়া অ্যাডভেঞ্চারের সময় ব্যবহারের জন্য সাদা ও লাল আলো দিতে সক্ষম বিল্ট-ইন টর্চ রয়েছে।

দুই দিক থেকেই সৌরশক্তি সংগ্রহ

ঘড়িটির ৬৬০এমএএইচ ব্যাটারির সাধারণ ব্যাকআপ সর্বোচ্চ ২৫ দিন বলে জানিয়েছে অ্যামেজফিট। সামনের সোলার প্যানেলের পাশাপাশি পেছনেও রয়েছে সৌরশক্তি সংগ্রহের ব্যবস্থা।

সংস্থার পরীক্ষার হিসাবে, প্রতিদিন প্রায় তিন ঘণ্টা সামনের দিকের সোলার আলো পেলে ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ ৩৪ দিন পর্যন্ত বাড়তে পারে। পেছনের সোলার চার্জিং ব্যবহারে নির্দিষ্ট পরীক্ষামূলক পরিস্থিতিতে ব্যাকআপ ৫১ দিন পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বাস্তবে ব্যাটারি কতদিন চলবে, তা ব্যবহারের ধরন ও আলো পাওয়ার ওপর নির্ভর করবে।

নেভিগেশনে একাধিক সুবিধা

টি-রেক্স ডুয়াল সোলারে রয়েছে ডুয়াল-ব্যান্ড জিপিএস ও ছয়টি স্যাটেলাইট পজিশনিং সিস্টেম। ঘড়িতে রঙিন ম্যাপ সংরক্ষণ করা যায়। পাশাপাশি টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রুট তৈরি, ওয়েপয়েন্ট এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থান খোঁজার সুবিধাও রয়েছে।

উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে ‘ইলেভিউশন প্রোফাইল’ ফিচার। এছাড়া ঘড়িটিতে রয়েছে ১৮০টির বেশি ওয়ার্কআউট মোড। স্ট্রাভা, ট্রেনিংপিকস, রুন্না ও গুগল ফিটের সঙ্গেও এটি ব্যবহার করা যায়।

স্বাস্থ্য ও ফিটনেস পর্যবেক্ষণ

ঘড়িটি হার্ট রেট, রক্তে অক্সিজেনের মাত্রা, স্ট্রেস, ত্বকের তাপমাত্রা, ঘুম, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি এবং শ্বাস-প্রশ্বাসের মান পর্যবেক্ষণ করতে পারে। রয়েছে মাসিক চক্র ট্র্যাকিং ও গাইডেড ব্রিদিং সুবিধাও।

১০ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স

পানির ব্যবহারের জন্য টি-রেক্স ডুয়াল সোলারে রয়েছে ১০ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স। এটি সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত বিনোদনমূলক ডাইভিংয়েও ব্যবহার করা যাবে। আর জিপিএস নির্ভুলতা মোডে ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ ৪১ ঘণ্টা পর্যন্ত বলে দাবি করেছে অ্যামেজফিট।

দাম

অ্যামেজফিট টি-রেক্স ডুয়াল সোলারের দাম রাখা হয়েছে ৬৪৯.৯৯ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রে অ্যামেজফিটের ওয়েবসাইট ও অ্যামাজনের মাধ্যমে ঘড়িটি কেনা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুই পাশে সোলার চার্জিং, ২৫ দিনের ব্যাটারি-অ্যামেজফিটের স্মার্টওয়াচ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত