ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে সমস্যাটি শুধু লগইন হারানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ব্যক্তিগত ছবি, মেসেজ, যোগাযোগের তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও অনিরাপদ হয়ে পড়তে পারে। হ্যাকার পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার পরিচয়ে পোস্ট দিতে পারে, পরিচিতদের কাছে বার্তা পাঠিয়ে অর্থ চাইতে পারে কিংবা অন্য ধরনের প্রতারণার চেষ্টা করতে পারে। তাই এমন পরিস্থিতিতে দ্রুত অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া জরুরি।
হ্যাক হওয়ার লক্ষণ আগে শনাক্ত করুন
অ্যাকাউন্টে আপনার অনুমতি ছাড়া পোস্ট বা কমেন্ট করা হলে সতর্ক হতে হবে। একইভাবে প্রোফাইল ছবি বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন, নতুন ই-মেইল বা ফোন নম্বর যোগ হওয়া কিংবা আগের তথ্য মুছে ফেলার ঘটনাও অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ইঙ্গিত হতে পারে।
এ ছাড়া অপরিচিত কোনো ডিভাইস বা স্থান থেকে লগইনের নোটিফিকেশন পেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
রিকভারি পেজ থেকেই শুরু করুন
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে মনে হলে সরাসরি হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধারের নির্দিষ্ট পেজ ব্যবহার করা যায়।
ব্রাউজারে facebook.com/hacked ঠিকানায় গিয়ে স্ক্রিনে দেখানো ধাপগুলো অনুসরণ করতে হবে। সম্ভব হলে এমন ফোন, কম্পিউটার বা অন্য ডিভাইস ব্যবহার করুন, যেটি দিয়ে আগে ওই ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল।
অ্যাকাউন্টের পুরোনো ফোন নম্বর বা ই-মেইল মনে না থাকলেও যুক্ত অন্য তথ্যের মাধ্যমে পুনরুদ্ধারের চেষ্টা করা যেতে পারে।
অ্যাকাউন্ট ফিরে পেলেই বদলান পাসওয়ার্ড
লগইন করার সুযোগ ফিরে পাওয়ার পর প্রথম দিকের কাজ হওয়া উচিত পাসওয়ার্ড পরিবর্তন করা। এজন্য ফেসবুকের Settings & Privacy > Settings > Accounts Center > Password and Security > Change Password অপশনে যেতে হবে।
নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড সেট করার পাশাপাশি একই পাসওয়ার্ড অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে ব্যবহার করা হয়ে থাকলে সেখানেও তা পরিবর্তন করে নেওয়া ভালো।
পুরোনো তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুঁজুন
হ্যাকার ই-মেইল বা ফোন নম্বর পরিবর্তন করে দিলে স্বাভাবিকভাবে লগইন করা কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে facebook.com/login/identify পেজে গিয়ে নিজের অ্যাকাউন্ট শনাক্ত করার চেষ্টা করা যায়।
অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর বা ই-মেইল দিয়ে প্রথমে চেষ্টা করা যেতে পারে। এগুলো কাজ না করলে ফেসবুকের নির্দেশনা অনুযায়ী নিজের নাম বা ইউজারনেম ব্যবহার করেও অ্যাকাউন্ট খোঁজা সম্ভব।
আগের ডিভাইস কাজে লাগতে পারে
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় আগে ফেসবুক ব্যবহার করা হয়েছিল এমন ডিভাইস ব্যবহার করলে সুবিধা হতে পারে। পুরোনো স্মার্টফোন, কম্পিউটার বা আগে ব্যবহৃত অন্য কোনো ডিভাইস এ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
অ্যাকাউন্ট শনাক্ত হওয়ার পর ফেসবুক যেসব রিকভারি অপশন দেখাবে, সেগুলো অনুসরণ করতে হবে। প্রয়োজনে “No longer have access to these?” ধরনের অপশন নির্বাচন করে নতুন যোগাযোগের তথ্য দেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে।
ফেসবুকের নির্দেশনা অনুযায়ী, নতুন যোগাযোগের তথ্য হিসেবে এমন তথ্য দেওয়ার সুযোগ থাকতে পারে, যা আগে ওই অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি। এরপর অ্যাকাউন্টের মালিকানা ও পরিচয় নিশ্চিত করতে ফেসবুক যে নিরাপত্তা যাচাইয়ের ধাপ দেবে, সেগুলো সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন