‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল ১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এর আগে সারা দেশে একযোগে কৃষক কার্ড কর্মসূচির জাতীয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, বালিয়াকান্দি উপজেলায় মোট ১ হাজার ৭০৮ জন কৃষককে এ কর্মসূচির আওতায় এনে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিকউল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার।
এ ছাড়া স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভুঁইয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক এবং উপজেলা কৃষক দলের সভাপতি মহসিন হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন