সংবাদ

ফ্রি-রেঞ্জ নাকি ব্রয়লার, কোন ডিমে বেশি পুষ্টি?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

ফ্রি-রেঞ্জ নাকি ব্রয়লার, কোন ডিমে বেশি পুষ্টি?

ডিমের ক্ষেত্রে অনেকেরই ধারণা, খোলা পরিবেশে পালিত মুরগির ডিম হয়তো ব্রয়লার মুরগির ডিমের তুলনায় বেশি পুষ্টিকর। তবে পুষ্টিবিষয়ক পরামর্শ ডা. অরুণ কুমারের মতে, দুই ধরনের ডিমের মধ্যে পুষ্টিগত পার্থক্য খুব বেশি নয়। বিশেষ করে প্রোটিনের পরিমাণ প্রায় একই।

কুসুমের রঙ কেন আলাদা?

উন্মুক্ত পরিবেশে পালিত মুরগি সাধারণত প্রাকৃতিক খাবার খায়। ঘাস ও পোকামাকড়ের মতো খাবারের কারণে তাদের ডিমে ক্যারোটিনয়েডের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে।

ক্যারোটিনয়েড এক ধরনের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। ডিমের কুসুমের হলুদ থেকে কমলা রঙের পেছনে এই উপাদানের ভূমিকা রয়েছে। মুরগি কী ধরনের খাবার খাচ্ছে, তার ওপরও কুসুমের রঙ নির্ভর করে।

অন্যদিকে, পোল্ট্রি ফিড খাওয়া মুরগির ডিমের কুসুম তুলনামূলক হালকা রঙের হতে পারে।

ওমেগা-৩-এ সামান্য পার্থক্য

প্রাকৃতিক খাবারের কারণে উন্মুক্ত পরিবেশে পালিত মুরগির ডিমে ওমেগা-৩-এর পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। তবে এই পার্থক্য খুব সীমিত।

এর বাইরে দুই ধরনের ডিমের মধ্যে বড় কোনো পুষ্টিগত পার্থক্য নেই বলে জানিয়েছেন ডা. অরুণ কুমার। উভয় ডিমেই প্রোটিনের পরিমাণ একই।

শুধু প্রোটিনের জন্য হলে কোন ডিম?

ডা. অরুণ কুমারের পরামর্শ অনুযায়ী, ডিম খাওয়ার মূল উদ্দেশ্য যদি প্রোটিন পাওয়া হয়, তাহলে ব্রয়লার মুরগির ডিম খেতে কোনো সমস্যা নেই।

তাঁর মতে, এ ক্ষেত্রে দুই থেকে তিন গুণ বেশি দাম দিয়ে ফ্রি-রেঞ্জ ডিম কেনার প্রয়োজন নেই।

মুরগিকে কি হরমোন দেওয়া হয়?

মুরগি পালনে হরমোন ইনজেকশন ব্যবহারের বিষয়টি নিয়েও দীর্ঘদিন ধরে নানা ধারণা প্রচলিত রয়েছে। তবে ডা. অরুণ কুমার এটিকে ভুল ধারণা হিসেবে উল্লেখ করেছেন।

তাঁর বক্তব্য, হরমোন দিয়ে মুরগি পালন করা যায় না। এমনটি করতে গেলে খরচও অত্যন্ত বেশি হবে। মুরগির রোগ প্রতিরোধের জন্য সাধারণত প্রতিষেধক টিকা দেওয়া হয়। অনেকেই এসব টিকাকে ভুল করে হরমোন ইনজেকশন মনে করেন।

ডিম-মাংস খেলে মেয়েদের বয়ঃসন্ধি আগে হয়?

ডিম বা মুরগির মাংস খাওয়ার কারণে মেয়েদের বয়ঃসন্ধি বা পিউবার্টি আগে শুরু হয়- এমন ধারণার কথাও প্রচলিত আছে।

তবে এর পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানিয়েছেন ডা. অরুণ কুমার।

তিনি বলেন, গত ১০০ বছরে সম্পূর্ণ নিরামিষভোজী পরিবারগুলোর মেয়েদের মধ্যেও বয়ঃসন্ধির গড় বয়স কমেছে। তাই বাছুরের মাংস বা ব্রয়লার মুরগির ডিম খাওয়ার সঙ্গে মেয়েদের অকাল বয়ঃসন্ধির কোনো সম্পর্ক নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ফ্রি-রেঞ্জ নাকি ব্রয়লার, কোন ডিমে বেশি পুষ্টি?

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত