সংবাদ

অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম

অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ডিলারকে জরিমানা
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও অবৈধ মজুদের দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চালানো প্রতিষ্ঠানটির নাম ‘জননী এন্টারপ্রাইজ’। মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া ডিলারশিপের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল এবং অনুমোদিত পরিমাণের চেয়ে অতিরিক্ত সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল।

তবে তদারকিকালে ওই ডিলারের ক্যাশ মেমো বা ক্রয় রশিদ যাচাই করে দেখা যায়, এলপিজি সরবরাহকারী মূল প্রতিষ্ঠান ‘সেনা’ নিজেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তাদের কাছে সিলিন্ডার বিক্রি করছিল।

পরবর্তী সময়ে অপরাধগুলো আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জননী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুল লতিফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার মাঝিশাইল গ্রামের বাসিন্দা।

একই সঙ্গে দ্রুত লাইসেন্স নবায়ন, মজুদের অনুমতি বৃদ্ধি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রির বিষয়ে প্রতিষ্ঠানটিকে কড়া নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এলপিজির অতিরিক্ত দাম নেওয়া ও অবৈধ মজুদের বিরুদ্ধে এমন তদারকি অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও অবৈধ মজুদের দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চালানো প্রতিষ্ঠানটির নাম ‘জননী এন্টারপ্রাইজ’। মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া ডিলারশিপের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল এবং অনুমোদিত পরিমাণের চেয়ে অতিরিক্ত সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল।

তবে তদারকিকালে ওই ডিলারের ক্যাশ মেমো বা ক্রয় রশিদ যাচাই করে দেখা যায়, এলপিজি সরবরাহকারী মূল প্রতিষ্ঠান ‘সেনা’ নিজেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তাদের কাছে সিলিন্ডার বিক্রি করছিল।

পরবর্তী সময়ে অপরাধগুলো আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জননী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুল লতিফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার মাঝিশাইল গ্রামের বাসিন্দা।

একই সঙ্গে দ্রুত লাইসেন্স নবায়ন, মজুদের অনুমতি বৃদ্ধি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রির বিষয়ে প্রতিষ্ঠানটিকে কড়া নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এলপিজির অতিরিক্ত দাম নেওয়া ও অবৈধ মজুদের বিরুদ্ধে এমন তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত