ফেনীর পরশুরামে রান্নায় ব্যস্ত মায়ের অগোচরে পুকুরের পানিতে ডুবে আরিফা সুলতানা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফা ওই গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে আরিফার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আঙিনার পুকুরে তাকে ভাসতে দেখেন স্বজনেরা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসান ভূঁইয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরিফার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আসর নামাজের পর দক্ষিণ টেটেশ্বর তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন