সংবাদ

দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
ছবি : সংবাদ

লালমনিরহাটে পৃথক দুটি হত্যা মামলায় আদালতের রায় ঘোষণা করা হয়েছে। এতে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর মামলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এস এম শফিকুল ইসলাম পৃথক এজলাসে এ রায় দেন।

আদালত সূত্র জানায়, পেনাল কোডের ৩০২ ধারায় আসামি মো. আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের বাসিন্দা। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে তার এ সাজা কার্যকর হবে।

অন্যদিকে, পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সাহিদা বেগমকে (৩৮) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার মামলায় স্বামী দুলাল হোসেনকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়ে বলা হয়, আসামির অপরাধ প্রমাণিত হলেও তার বয়স, সামাজিক প্রেক্ষাপট ও অনুশোচনা বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমনিরহাট জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিউকিটর (এপিপি) সামসুল আলম মিলন জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই এজলাসে উপস্থিত ছিলেন। দীর্ঘ বিচার শেষে ঘোষিত এ রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

লালমনিরহাটে পৃথক দুটি হত্যা মামলায় আদালতের রায় ঘোষণা করা হয়েছে। এতে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর মামলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এস এম শফিকুল ইসলাম পৃথক এজলাসে এ রায় দেন।

আদালত সূত্র জানায়, পেনাল কোডের ৩০২ ধারায় আসামি মো. আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের বাসিন্দা। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে তার এ সাজা কার্যকর হবে।

অন্যদিকে, পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সাহিদা বেগমকে (৩৮) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার মামলায় স্বামী দুলাল হোসেনকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়ে বলা হয়, আসামির অপরাধ প্রমাণিত হলেও তার বয়স, সামাজিক প্রেক্ষাপট ও অনুশোচনা বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালমনিরহাট জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিউকিটর (এপিপি) সামসুল আলম মিলন জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই এজলাসে উপস্থিত ছিলেন। দীর্ঘ বিচার শেষে ঘোষিত এ রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত