সংবাদ

বিনামূল্যে নতুন আইফোন দিচ্ছে অ্যাপল! কারা পাবেন এই সুযোগ?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

বিনামূল্যে নতুন আইফোন দিচ্ছে অ্যাপল! কারা পাবেন এই সুযোগ?

যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে মোবাইল সংযোগ হারিয়ে ফেলার গুরুতর সমস্যায় পড়া আইফোন ১৮ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ফোন বদলে দেওয়ার ব্যবস্থা করছে অ্যাপল। আক্রান্ত ডিভাইসে সাধারণ কলের পাশাপাশি জরুরি ৯১১ নম্বরেও কল করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এখন পর্যন্ত সমস্যাটি শুধু যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে ব্যবহৃত আইফোন ১৮ প্রো ম্যাক্সে দেখা গেছে। গত সপ্তাহে প্রথম অভিযোগ সামনে আসার পর কয়েক হাজার ব্যবহারকারী এতে ভুক্তভোগী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আপডেট দিয়েও ফিরছে না নেটওয়ার্ক

সমস্যা সমাধানে শুক্রবার আইওএস ২৭.০.১ আপডেটের পাশাপাশি আলাদা ক্যারিয়ার সেটিংস আপডেট প্রকাশ করেছে অ্যাপল। নতুন ডিভাইসে একই ধরনের সমস্যা প্রতিরোধে এসব আপডেট কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে যেসব ফোন ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্ক সংযোগ হারিয়েছে, সেগুলোর ক্ষেত্রে সফটওয়্যার আপডেট করেও সংযোগ ফিরে আসছে না বলে ব্যবহারকারীদের অভিযোগ।

কিছু ব্যবহারকারী জানিয়েছেন, আইওএস ২৭.০.১ ইনস্টল করার পরও নেটওয়ার্ক পাওয়া যায়নি। এমনকি আইওএস ২৭.২-এর পাবলিক বিটা সংস্করণে আপগ্রেড করেও কারও কারও সমস্যা কাটেনি।

ক্ষতিগ্রস্তদের ফোন বদলের সুযোগ

অ্যাপলের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ও এটিঅ্যান্ডটি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আইফোন ১৮ প্রো ম্যাক্স বিনামূল্যে বদলে দেওয়ার ব্যবস্থা করছে।

সমস্যায় পড়া ব্যবহারকারীদের অ্যাপল অথবা এটিঅ্যান্ডটির কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে বলা হয়েছে। বর্তমানে যেসব ডিভাইসে সমস্যা দেখা দিয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিনামূল্যে রিপ্লেসমেন্টকেই সমাধান হিসেবে দেওয়া হচ্ছে।

অন্য নেটওয়ার্কে এখনো একই অভিযোগ নেই

টি-মোবাইল বা ভেরাইজন নেটওয়ার্কে ব্যবহৃত আইফোন ১৮ প্রো ম্যাক্সে একই ধরনের সমস্যার খবর এখনো পাওয়া যায়নি। এটিঅ্যান্ডটি নেটওয়ার্কে ব্যবহৃত সাধারণ আইফোন ১৮ প্রো মডেলও এই সমস্যায় আক্রান্ত হয়নি বলে জানা গেছে।

হার্ডওয়্যারের পার্থক্য নিয়ে প্রশ্ন

অ্যাপলের সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সে ব্যবহৃত মডেমের পার্থক্যের সঙ্গে সমস্যাটির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আইফোন ১৮ প্রো ম্যাক্সে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স৮০ মডেম ব্যবহার করা হয়েছে। বিপরীতে আইফোন ১৮ প্রোতে রয়েছে অ্যাপলের নিজস্ব সি২ মডেম।

আইফিক্সিটের খোলনলচে বিশ্লেষণেও আইফোন ১৮ প্রো ম্যাক্সে নতুন মিলিমিটার-ওয়েভ অ্যান্টেনার উপস্থিতি পাওয়া গেছে। টেকইনসাইটস জানিয়েছে, আগের প্রজন্মের আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্সেও স্ন্যাপড্রাগন এক্স৮০ মডেম ছিল।

তবে নেটওয়ার্ক সমস্যার পেছনে মডেম, নতুন অ্যান্টেনা নাকি অন্য কোনো যন্ত্রাংশ দায়ী - তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে কোয়ালকমও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

সফটওয়্যার আপডেটে নতুন সমস্যা ঠেকানোর চেষ্টা

যেসব আইফোন ১৮ প্রো ম্যাক্স ব্যবহারকারী এখনো নেটওয়ার্ক সমস্যায় পড়েননি, তাদের আইওএস ২৭.০.১ এবং ক্যারিয়ার সেটিংস আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অ্যাপলের দাবি, আপডেট দুটির মাধ্যমে নতুন ডিভাইসে একই ধরনের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঠেকানো সম্ভব হবে। তবে ইতোমধ্যে সংযোগ হারানো ফোনের ক্ষেত্রে আপডেট দিয়ে সমস্যা সমাধান না হলে বিনামূল্যে ডিভাইস বদলে দেওয়ার ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিনামূল্যে নতুন আইফোন দিচ্ছে অ্যাপল! কারা পাবেন এই সুযোগ?

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত