সংবাদ

অ্যাসোসিও অ্যাওয়ার্ডসে বাংলাদেশের তিন প্রতিষ্ঠানের সাফল্য

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

অ্যাসোসিও অ্যাওয়ার্ডসে বাংলাদেশের তিন প্রতিষ্ঠানের সাফল্য

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আয়োজিত ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনটি পুরস্কার পেয়েছে বাংলাদেশের তিন প্রতিষ্ঠান।

ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন ও প্রযুক্তি দক্ষতা উন্নয়নসহ ১২টি শ্রেণিতে এ বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ এবং সংগঠনটির আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি পুরস্কার তুলে দেন।

যে তিন পুরস্কার পেল বাংলাদেশ

বাংলাদেশের তিন প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে অবদানের জন্য ‘অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

আন্তর্জাতিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি সেবা সম্প্রসারণের স্বীকৃতি হিসেবে ‘অ্যাসোসিও গ্লোবাল বিজনেস সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে দ্য ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড।

অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে এআই প্রযুক্তির ইতিবাচক ও উদ্ভাবনী ব্যবহারের জন্য ‘অ্যাসোসিও এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে স্কিলআপার।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং এআইয়ের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার নিয়ে যা বললেন ক্রিয়েটিভ আইটির সিইও

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন কেবল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি গর্বের মাইলফলক।’

তিনি বলেন, ১৮ বছর ধরে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তোলা এবং বৈশ্বিক সুযোগের সঙ্গে যুক্ত করার যে কার্যক্রম প্রতিষ্ঠানটি চালিয়ে আসছে, এই স্বীকৃতি তারই ফল। অর্জনের পেছনে শিক্ষার্থী, মেন্টর, অ্যালামনাই, কর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

১২টি শ্রেণিতে পুরস্কার

এবার অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে মোট ১২টি শ্রেণিতে। এগুলো হলো-

  • অ্যাসোসিও ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও ইএসজি অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও গ্লোবাল বিজনেস সার্ভিস অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও এআই ইন সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও এআই ফর পাবলিক গুড অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও এআই ইন হেলথকেয়ার অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও এআই ইন স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও এআই ইন ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও এআই ইন ওয়ার্কফোর্স অ্যান্ড ফিউচার স্কিলস অ্যাওয়ার্ড
  • অ্যাসোসিও এআই ইন ম্যানুফ্যাকচারিং/সাপ্লাই চেইন অ্যাওয়ার্ড

বিশেষ সম্মাননা পেল থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সংগঠন

অ্যাসোসিও সামিট ২০২৬ আয়োজনের বিশেষ সাংগঠনিক অবদানের জন্য থাই আইসিটি শিল্প সংস্থা (এটিসিআই) পেয়েছে ‘অ্যাসোসিও স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’।

অন্যদিকে সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়ার আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে ‘অ্যাসোসিও এক্সট্রাঅর্ডিনারি মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড’।

চার মন্ত্রী পেলেন অনারারি লিডারশিপ অ্যাওয়ার্ড

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রযুক্তির বিকাশ, অবকাঠামো নির্মাণ এবং অর্থনৈতিক রূপান্তরে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ইন্দোনেশিয়ার চার মন্ত্রীকে দেওয়া হয়েছে ‘অ্যাসোসিও অনারারি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-

এইচ অগাস হরি মূর্তি ইউধোয়নো - সমন্বয়কারী মন্ত্রী, অবকাঠামো ও আঞ্চলিক উন্নয়ন

  • রোসান পারকাসা রোয়েসলানি - বিনিয়োগ ও শিল্প উন্নয়ন মন্ত্রী
  • এইচ তেউকু রিফকি হারস্যা - সৃজনশীর অর্থমন্ত্রী
  • ইর এরলাঙ্গা হারতার্তো - অর্থনৈতিক বিষয়াবলি-সম্পর্কিত সমন্বয়কারী মন্ত্রী

জাকার্তায় চলছে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন

অ্যাসোসিওর তিন দিনের আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’ সোমবার জাকার্তায় শুরু হয়েছে। এতে ২৭টি দেশ অংশ নিয়েছে। বুধবার পর্যন্ত সম্মেলনটি চলার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

অ্যাসোসিও অ্যাওয়ার্ডসে বাংলাদেশের তিন প্রতিষ্ঠানের সাফল্য

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত